আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া এগিয়ে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৮ নং আসন দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। খানসামা উপজেলার ৫২টি ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে চলছে ভোটগণনা কার্যক্রম।

এ পর্যন্ত খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল জানা গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ) এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ২১৬ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে, ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৭ হাজার ৮৭৭ ভোট।

খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯৫১ জন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া ২০ হাজার ৩৩৯ ভোটে এগিয়ে রয়েছেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার কেন্দ্রগুলোর ভোটগণনা এখনো চলমান রয়েছে। চূড়ান্ত ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি এখন গণনার দিকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন