সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী নার্সের (মিডওয়াইফারি ইন্টার্ন) মৃত্যু হয়েছে।
সোমবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাম ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান। তার বয়স ছিল ২২ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন।
তিনি জানান, ওই মিডওয়াইফারি নার্স দীর্ঘ দিন একটি বেসরকারি হাসপাতালে (রাগীব-রাবেয়া) চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিন্তু তার শারীরিক কোন উন্নতি হয়নি।
শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
ডা. মিজানুর রহমান জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা যায়, ওই তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্নশিপ করছিলেন
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

