বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, কর্ণফুলী নদীতে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, কর্ণফুলী নদীতে অবমুক্ত

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মানিকছড়ি থেকে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে। শনিবার বেলা সাড়ে ১২টায় রাঙামাটি সদর রেঞ্জ এটি উদ্ধা করে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কিছু অসাধু ব্যক্তি বিরল প্রজাতির এ কচ্ছপটি বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এসময় সদর বন বিভাগের স্পেশাল টিম ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে। এসময় বন বিভাগের লোকজনকে দেখে কচ্ছপটি রেখে তারা পালিয়ে যায়। এটির ওজন ৩.৫০০ কেজি । দৈঘ্য ১৪ ইঞ্চি প্রস্ত ১২ ইঞ্চি । পরে এটি কর্ণফুলী নদীতে অবমুক্ত করে বলে জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন