দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...