নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম ওরফে নুর সালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান মুশিন্দা শালবাড়ী গ্রামের নুরুজ্জামানের ছেলে এবং নুরুল ইসলাম (নুর সালাম) সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তায় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি স্থানে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্বজনেরা নিহতদের লাশ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন