উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার
ছবি: আমার দেশ

বরিশালের উজিরপুর উপজেলার ২নং হারতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিজেকে চেয়ারম্যান হিসেবে পরিচয়দানকারী আলোচিত ও বিতর্কিত প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার এবং তার অন্যতম সহযোগী সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হারতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসাইন। তিনি জানান, একটি নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

স্থানীয়দের অভিযোগ, সাইফুলের বিরুদ্ধে গভীর নলকূপ স্থাপন, সরকারি আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ, সংখ্যালঘু পরিবারের জমিতে বালু ভরাটসহ বিভিন্ন কাজে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া বিভিন্ন অশ্লীল অডিও ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ সংক্রান্ত অভিযোগ বিভিন্ন জাতীয় টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তে বরিশাল জেলা প্রশাসক তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন বলে জানা গেছে।

এদিকে, গত ২০ মে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের ওপর অতর্কিত হামলার অভিযোগে উজিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু পরিবারসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন