রংপুরে ইয়াবাসহ পুলিশের দুই কনস্টেবল গ্রেপ্তার

রংপুরে ইয়াবাসহ পুলিশের দুই কনস্টেবল গ্রেপ্তার
ছবি: আমার দেশ

রংপুর মহানরগরীতে ১৯ ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পায়রা চত্তরের স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালির বিচারক এই জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, সন্ধ্য়ায় মামলার তদন্ত কর্মকর্তা ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনেস্টবল মাহিন ইসলাম ও সাবেক কনেস্টবল ওমর আলীকে আদালতে তোলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রফিকুল ইসলাম তাদের জামিন না-মঞ্জর করেন। পরে তাদের পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরলের মোহনপুরের মাজেদুল ইসলামের ছেলে কনেস্টবল মিঠুন ইসলাম। অপরজন সিরাজগঞ্জের বেলকুচির কোণাবাড়ীর মৃত আব্দুস সাত্তার সরকারের পুত্র সাবেক পুলিশ কনেস্টবল ওমর আলী। তার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় দায়েরকৃত একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, অভিযানের সময় কক্ষের খাটের নিচে মেঝোতে থাকা একটি 'ডার্বি' সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা সেবনের ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২ টি ফয়েল পেপার ও ২টি স্মার্টফোন জব্দ করে। এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, ডিএনসি থানায় মামলা দিয়ে দুই পুলিশ সদস্যকে আমাদের কাছে সোপর্দ করে। পরে তাদের জব্দতকৃত আলামতসহ গ্রেপ্তার দেখিয়ে আমরা আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন