ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৩টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলমের পুত্র রাব্বি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা জান্নাতুল আলম জ্যোতি (১৯)।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল রানা জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সমষপুর এলাকায় একইমুখী অন্য কোনো গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ ধুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন