উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

বরিশাল অফিস ও উজিরপুর প্রতিনিধি

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাৎক্ষণিক উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় পরিবহন দুটির সামনের অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মাদ মহসীন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক ১টার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৮০৬) এবং পটুয়াখালী থেকে ঢাকাগামী বাউফল ট্রাভেলসের একটি বাস (রেজি. নং- ঢাকা মেট্রো ব-১৪-৭৯৯১) মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...