সভ্য সমাজ গড়তে হলে মাদক নির্মূল করতেই হবে। মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে অভিভাবকদেরকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। সহযোগিতা করতে হবে প্রশাসনকে।
সাঘাটার বোনারপাড়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বেটার সোসাইটির (ওয়াইবিএস) উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মাদকবিরোধী একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। আমাদেরকে স্বেচ্ছায় নিজেদের থেকেই সোচ্চার হয়ে উঠতে হবে উল্লেখ করে তুমি আরো বলেন, মাদক নির্মূলে প্রশাসনকে দ্রুত কারবারিদের আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে সংগঠটির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সদ্য বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ বিসিএস প্রাপ্ত, এমবিবিএস সম্পন্ন সাঘাটা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কাজী হিমেল ও সেক্রেটারী রম্মান সরকারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজার রহমান আখন্দ, সুপ্রীমকোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল এরশাদুল বারি মামুন, আলহাজ মোহাম্মদ আলী, অধ্যাপক এনামুল হক সরকার, মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল, ডা. রাশেদুন্নবী রাশেদ, ডা. শাহাদাৎ হোসেন খন্দকার প্রমুখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

