চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জন নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার নিকট সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে ডামস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হাসান (১২) এবং একই উপজেলার ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৪০)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ হাসান অনেকদিন ধরে অসুস্থ ছিল। কুষ্টিয়ায় ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নওদাপাড়ার ইটভাটার কাছে এলে একটি ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পলাশকে স্থানীয়রা উদ্ধার করে আল মদিনা ক্লিনিকে নিলে চিকিৎসাধীন তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন