আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

উপজেলা সংবাদদাতা, (মিরসরাই) চট্টগ্রাম

মিরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকনিকের গাড়ি খাদে পড়ে মানসিক ভারসাম্যহীন এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষা সফরের একটি বাস ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন৷

তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন