ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফল পেতে শুরু করেছে তেহরান। তিনি জানান, অবরোধ প্রত্যাহারের দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তার মতে, সমঝোতা স্মারকের চতুর্থ ধারা অনুযায়ী, স্মারকলিপি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার শুরু করতে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হতো। তবে ৩০ দিনের সময়সীমার অনেক আগেই অবরোধের অবসান ঘটে। একে ইরানের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি এই ফলাফলকে ‘রণক্ষেত্র ও কূটনীতি উভয়ের শক্তির’ প্রমাণ হিসেবে বর্ণনা করেন।
হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।
গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ