যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বুধবারের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে এরদোয়ান ট্রাম্পকে জানান, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের চলমান পরিস্থিতি নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে আঙ্কারা।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় তুরস্ক সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানান ট্রাম্প। পাশাপাশি, অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের সাফল্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


