মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের দাসের ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত প্রবাসীর নাম ইমরান হোসেন সবুজ (২৮)।

তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ওয়ারেচ আলী খান।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরান দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় থাকতেন। দুই মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তিনি এখনো অবিবাহিত। বৃহস্পতিবার সকালে বাড়িতে কোরবানির গরু জবাই করে মাংস বানান।

এরপর তিনি ঘরে যান। দীর্ঘক্ষণ ঘরের মধ্যে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে যান। এ সময় নতুন ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্বজনরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ইমরান হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন