সিটি প্রশাসক

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

রংপুর অফিস

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

রংপুর মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপারেশন অপসারণের কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বেলা ৩ টায় নগরীর শাপলা চত্বরে এই অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন।

এসময় জানানো হয় প্রায় ১১শ কর্মীর মাধ্যমে এক যোগে নগরীর ৩৩ ওয়ার্ডে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নির্ধারিত ডাস্টবিন ছাড়াও বাসা বাড়ির সামনে এবং রাস্তার মধ্যে রাখা বর্জ্য পরিষ্কার করে তা নিয়ে রাখা হচ্ছে নগরীর নাচনিয়া বিলের সিটি কর্পোরেশনের আবর্জনার স্তূপে।

বিজ্ঞাপন

প্রশাসক রাত দশটার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করা শেষ হবে বলে জানান সিটি প্রশাসক। অপসারণের পর জায়গাগুলোকে ব্লিসিং পাউডার এবং পানি দিয়ে ধুয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মহানগরী যে পশুগুলো কোরবানি করে এই পশুগুলো কোরবানি করার জন্য আমরা সিটি করপোরেশন থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬ টি স্থানে এবার কোরবানির পশু জবাইয়ে ব্যবস্থা করি।

তিনি আরো বলেন, আমরা এখনো প্রত্যাশা করছি আগেও যেমন বলেছিলাম আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ শেষ হবে ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন