হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ এবং কাজীগঞ্জ বাজার-কাদিরগঞ্জ (মার্কুলী) সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টায় কাজীগঞ্জ বাজারে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়া।
সাংবাদিক রাজন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার, সাংবাদিক নিয়ামুল করিম অপু, রাজন আহমেদ আরিয়ান, শফিকুর রহমান, সুমন আহমেদ, জাকারিয়া আহমেদ, আবু সালেহ, সুহেল মিয়া, সাজ্জাদ আহমেদ, জাকারিয়া।
উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আকলিছ মিয়া, মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, সৈয়দ আজমল, আলামিন, মাহবুব, জুবায়ের হোসেন, আলি জাহান, দুলন মোশাররফসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কার না হওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচলও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বক্তারা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত নবীগঞ্জ-ইনাতগঞ্জ ও কাজীগঞ্জ বাজার-কাদিরগঞ্জ বাজার (মার্কুলী) সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরে সংস্কারের নামে ৩২ লাখ টাকা বরাদ্দের কাজ না করে নয়ছয় করার অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

