কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে কুমিল্লা শহরমুখি শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এসময় আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছে। বাস যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নিহত এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসে।

পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতরা সকলে কাজের সন্ধানে কুমিল্লায় আসা উত্তরবঙ্গের দিনমজুর।

এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন