আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেবিদ্বারে ট্রাক প্রতীকের মাইকিংয়ে বাধা ও মারধরের অভিযোগ

প্রতিনিধি, কুমিল্লা ও দেবিদ্বার উপজেলা

দেবিদ্বারে ট্রাক প্রতীকের মাইকিংয়ে বাধা ও মারধরের অভিযোগ
ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি–গণঅধিকার জোটের প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনি প্রচারে মাইকিংকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি বলছেন, হামলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার সমর্থকরা জড়িত।

রোববার রাত পৌনে আটটায় উপজেলার ইউসুফপুর ইউনিয়ন ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তির নাম হক্কানি (৫৫)। তিনি ট্রাক প্রতীকের একজন সমর্থক বলে জানা গেছে। এছাড়াও আরো দুজন আহত হয়েছে বলে জানান ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

আহত মো. হক্কানি বর্তমানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত মোঃ হক্কানি অভিযোগ করে বলেন, আমি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে মাইকিং করছিলাম । এসময় এনসিপির শাপলা কলি প্রতীকের কয়েকজন সমর্থক ওয়াহেদপুর এলাকার কামালসহ কয়েকজন প্রচারণায় বাধা দেন। আমি মাইকিং বন্ধ করতে অস্বীকৃতি জানালে আমাকে ও চালককে মারধর করে।

ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন দৈনিক আমার দেশ কে বলেন, রাত পৌনে আটটার দিকে আমার প্রচার মাইকে হাসনাত আব্দুল্লার লোকেরা হামলা করে । এ সময় তিনজন আহত হয় । একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আরেকজন দেবিদ্বারে চিকিৎসা নিচ্ছেন । থানায় অভিযোগ করেছি ।

আপনার এনসিপির কয়েকজন সমর্থক ট্রাক প্রতীকের কর্মী মোঃ হক্কানীর উপর হামলা করেছে এ বিষয়ে জানতে চাইলে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাকে জানানো হইছে । পারিবারিক ঝামেলা হইছে নাকি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘হামলার খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...