দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া শ্রমিকলীগ নেতা খোরশেদ আলমকে (৬৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টায় সদর উপজেলার আমিরাবাদ মোটর ষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার মৃত ছগির আহম্মদ পুত্র।
জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চারটি ও পাচঁলাইশ থানার ফয়সাল আহম্মেদ শান্ত হত্যার আরো একটি মামলা রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় লোহাগাড়ায় চারটি ও পাচঁলাইশ থানার ফয়সাল আহম্মেদ শান্ত হত্যার মামলা রয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

