দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। শুক্রবার রাজৈরের আমগ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে সবাইকে শপথ নিতে হবে—দুর্নীতি করব না, হারাম খাব না। হারামের দিনশেষ, নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি সরাসরি রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের আলাদা তালিকা করতে হবে। কেউ চাঁদাবাজি করলে—সে আমার দলের লোক হলেও—গ্রেপ্তার করবেন। এমনকি কেউ সুপারিশ করতে এলে তাকেও আইনের আওতায় আনতে হবে। ভূমিদস্যুদের সঙ্গে কোনো আপস নয়। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে তালিকা করে অভিযান চালাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

