স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার দুপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ করে কর্ম বিরতি পালন করেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও।
আন্দোলনকারীরা ইন্টার্ন চিকিৎসকরা জানান, নতুন পে-স্কেলের সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বি এম ইউ, বি সি পি এস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ ৬ দফা দাবী জানান তারা।
দাবী দ্রুত সময়ে মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের। সকালে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে মেডিকেল কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

