বিচার বিভাগের সংস্কার ছাড়া সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

উপজেলা প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর

বিচার বিভাগের সংস্কার ছাড়া সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার ছাড়া সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতি শব্দ হয়ে গেছে। সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কলেজের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ডের এর অর্থায়ানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি আরও বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূর প্রসারি সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিলো তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে।

এরআগে তিনি কলেজে উপস্থিত হলে জেলা, উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, দিনাজপুর সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান, অধ্যক্ষ মামুনূর রশিদ, শিক্ষক-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...