রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

গাজীপুরে রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা গাজীপুর প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা মারুফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন