কুমিল্লায় ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন (৩০) কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আদম আলী এবং মা রেখা বেগম।

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) জানান, নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন