সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই এলাকার ফিরোজ তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন