১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করব, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করব, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি
অর্জুন সিং। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত ‘হত্যাকাণ্ডের’ প্রতিশোধ নেওয়াও হুমকিও দেন তিনি।

মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। আর কোনো অজুহাত নয়, বাংলাদেশের বিষয়ে আর ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন