মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ছাড়াও অন্যান্য সীমান্ত দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রমাণিত হয়, ইরান তার বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

আরেফ বলেন, ‘আমদানির এই প্রবণতা শত্রুপক্ষের নৌ অবরোধ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই—এমন বার্তাই দিচ্ছে।’

বিজ্ঞাপন

গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুন মাসে অবরোধ প্রত্যাহার করে ওয়াশিংটন। তবে ওই সমঝোতা ভেস্তে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করা হয়।

এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় তেহরান ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন