হরমুজ প্রণালির ওপর যুক্তরোষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ড্রোনটিকে ধ্বংস করা হয়।
এর আগে মঙ্গলবার দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের লুকাস ও এমকিউ-৯ মডেলের ড্রোন ধ্বংসের দাবি করে।
বিজ্ঞাপন
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যবস্থার মাধ্যমে ‘লুকাস’ ড্রোনটিকে ধ্বংস করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।
এই প্রতিবেদন নিয়ে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



