ন্যূনতম বেতন কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে বিক্ষিপ্ত শ্রমিক অসন্তোষ

ন্যূনতম বেতন কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে বিক্ষিপ্ত শ্রমিক অসন্তোষ

পোশাক কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম বেতন কাঠামো ঘোষণার পর গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ থাকলেও জয়দেবপুর চৌরাস্তা এবং ভোগরা বাইপাস এলাকায় এবং টঙ্গীর গাজীপুরা এলাকায় বিক্ষিপ্তভাবে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ৯টার দিকে সরকার ঘোষিত প্রস্তাব প্রত্যাখ্যান করে ৩০০০০ টাকার ন্যূনতম বেতন দাবি করে মহাসড়কের বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় মহাসড়কে চলাচল যানবাহন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ কাঁদানো গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে কোনাবাড়ি মৌচাক সফিপুর কালিয়াকৈর ফিল্মাঞ্চল স্বাভাবিক রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জয়দেবপুর চৌরাস্তা থেকে ভোগরা বাইপাস পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের সুপার আমজাদ হোসেন জানান বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শিল্পাঞ্চলে পরিবেশ স্বাভাবিক রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন