কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহার বেগম মারা যান। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে। তবে আব্দুর রহমান নামে একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কাঁঠালবাগান বাজারের একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে চুলার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন