রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২৭ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৭ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, মিরপুরে ৬৯ জন, গুলশানে ৩৫ জন ও উত্তরায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১,১৫৫ টাকা, ৮টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


