আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৌরনদীতে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার, বরিশাল

গৌরনদীতে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেল করে বাজারের উদ্দেশ্যে আসার সময় একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী গুরুতর আহত হয়।

আহতরা হলেন বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন