স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মুখে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তার বক্তব্যে এমন মন্তব্য করেন।

পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করলে এদেশে জাতীয় ঐক্য সম্ভব, না হলে সুদৃঢ় ঐক্য হবে না। আপনার দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করুন। প্রশাসনের মাঝে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরকেও চিহ্নিত করুন। আমরা স্পষ্ট বলতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার নেই। তাকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে বসে সেখানে ৭ বছর থেকে র' এর ট্রেনিং নিয়েছে। এদেশে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে দিয়ে হবে না। আমরা চাই সরকার এ বিষয় গুলো ভালো ভাবে দেখা দরকার।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এদেশে গুম-খুন- সন্ত্রাসের নায়ক। এদেশে আওয়ামীলীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা আমির এ আর হাফিজ উল্লাহ্, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির এডভোকেট রেজাউল ইসলাম সুমন খান, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...