লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে ফের ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
পুশইনের শিকার ওই ব্যক্তি বর্তমানে জিরোলাইন থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে আছে ।
শনিবার দুপুর ১২ টার দিকে সাপ্পারবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারীকামার ক্যাম্পের সদস্যরা ১ জন ভারতীয় নাগরিককে দুপুর বেলা পুশইনের চেষ্টা করলে বিজিবি টহল দল বাঁধা প্রদান করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পিছু হটে ঐ নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় ।
এ বিষয়ে কালিরহাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মাজেদ বলেন, দুপুর ১২ টার দিকে সাপ্পারবাড়ি সীমান্তে দিয়ে ১ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি কঠোর প্রতিবাদ জানিয়ে তাদের রুখে দেওয়া হয় ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

