ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তারা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিষ্কার করতে এসে ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। মমসার পেশায় পাইপ ফিটার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সরাইল থানার ওসি মনজুর কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...