উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও উদ্ধার করা হয়। অভিযানের চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (১৩ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ নজরুল বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

বিজ্ঞাপন

অভিযানকালে নজরুল বেপারী পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগম (৩৮) কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানের সময় উপস্থিত ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা বলেন, ডিবি পুলিশের অভিযানের সময় ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকৃত গাঁজা, চাপাতি ও ধারালো অস্ত্র দেখতে পাই। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করব। ওটরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...