
সিট-ট্যাঙ্কির ভেতর গাঁজা, তল্লাশিতে ধরা পড়ল পাচারের কৌশল
গাইবান্ধা শহরে অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারের সময় ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পত























