আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদগঞ্জে দেড় কেজি গাঁজাসহ আটক ১, মামলা দায়ের

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে দেড় কেজি গাঁজাসহ আটক ১, মামলা দায়ের
আটক তৌফিক মৃধা

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় দেড় কেজি গাঁজাসহ মো. তৌফিক মৃধা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার বিকালে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জৌলুস খাঁ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকার যৌথ বাহিনীর সহযোগিতায় বুধবার বিকালে গোবিন্দপুর গ্রামের জৌলুস খাঁর ব্রিজের কাছ থেকে ওই গ্রামের প্রয়াত বসু মৃধার ছেলে মো. তৌফিক মৃধাকে প্রায় দেড় কেজি গাঁজাসহ আটক করে। এরপর তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন