আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাঁজাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

গাঁজাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজাসহ এক ইউপি সদস্যের স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার দিবাগত গভীর রাতে পুটিমারী ইউপি সদস্য আহাদ আলীর স্ত্রী রুপালী বেগমকে (৩৫) আটক করা হয়।

এসআই গোপেশ জানান, পুটিমারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহাদ আলী ও তার স্ত্রী রুপালী বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবার করছে বলে অভিযোগের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত ৩টার দিকে যৌথবাহিনী ভেড়ভেড়ী জুম্মাপাড়ায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ইউপি সদস্য আহাদ আলী টের পেয়ে পালিয়ে যান। তল্লাশি করে দেড়শ গ্রাম গাঁজা উদ্ধারসহ রুপালী বেগমকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার রুপালী বেগম ও আহাদ আলীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক রুপালী বেগমকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মামলা পূর্বক আটককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন