আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ হাসপাতাল পরিদর্শন, ১৬ চিকিৎসকের ৮ জনই অনুপস্থিত

জেলা প্রতিনিধি, নরসিংদী

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ হাসপাতাল পরিদর্শন, ১৬ চিকিৎসকের ৮ জনই অনুপস্থিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী - ছবি: আমার দেশ

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

এ সময় হাসপাতালে কর্তব্যরত ২১ জন চিকিৎসকের মধ্যে পাঁচজন ছুটিতে ছিলেন। অবশিষ্ট ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে দুজন আবার নির্ধারিত সময়ের পরে আসেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসকেরা আসেন না বলে আমরা খবর পেয়েছি। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন চিকিৎসকের মধ্যে আটজনের উপস্থিতি পেয়েছি। যারা উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন