সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ

আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়াস কাদের চৌধুরী এমপি

আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়াস কাদের চৌধুরী এমপি
ছবি: আমার দেশ

রাউজানের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি আকস্মিক রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিদর্শনে গিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসা সেবার মান, রোগীদের সেবাপ্রাপ্তি এবং হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন দাশ, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. নু-ই-জাহান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. নাজনীন সুলতানা, মেডিকেল অফিসার ডা. চম্পা চৌধূরীসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় তিনি সবকিছু পরিদর্শনে শেষে সাংবাদিকদের নিকট অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এমপি। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হোক এবং সাধারণ মানুষ সহজে মানসম্মত চিকিৎসাসেবা লাভ করুক এটাই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, যা হবার হয়েছে এখন থেকে ভালোভাবে সেবা প্রদান করুন।

তবে স্থানীয় সেবাপ্রত্যাশীদের অভিযোগ গত এক বছর ধরে কুকুর কামড়ানো ফ্রি ভ্যাকসিন পাচ্ছে না রোগীরা। এছাড়া অপ্রয়োজনীয় টেস্টসহ ঠিকমতো ওষুধ পাচ্ছে না বলেও অভিযোগ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন