রায়পুরায় বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

রায়পুরায় বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর রায়পুরায় বেপরোয়া গতির বাসের চাপায় মটরসাইকেলের চালকসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের রনি ও তাপস মটরসাইকেল যোগে নরসিংদী যাচ্ছিলো। মটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা লাবিবা পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরেকজন মারা গেছে। এসময় তাঁদের মাথার মগজ সড়কে ছড়িয়ে ছিটিয়ে যায়।

ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ মো: নূরুল হক জানিয়েছেন, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসে এবং সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন