অভিযানে পাওয়ার টিলার জব্দ

রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

রাঙামাটির সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় পরিচালিত অভিযানে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া ২টি মিনি পাওয়ার টিলার জব্দের পর তিনি এমনটি জানান।

বিজ্ঞাপন

বুধবার বিওপির কমান্ডার নায়েব সুবেদার আমিরুল কাউসার জানান, অভিযানে বিজিবি সদস্যরা দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ ২টি মিনি পাওয়ার টিলার জব্দ করে। জব্দকৃত পাওয়ার টিলারগুলোর সিজারমূল্য প্রায়ই ৪ লাখ টাকা।

জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

কর্নেল কাওসার বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...