লালমনিরহাটে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে একুশে পদকপ্রাপ্ত আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানাই।
পাঠক মেলা লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ও আমার দেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান উল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সাপ্তাহিক লালমনির কণ্ঠের নির্বাহী সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি লাভলু শেখ, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, সাব্বির আহম্মেদ লাভলু, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক, মাসুদ রানা রাশেদ, মাইটিভি' ও অবজার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু, সিনিয়র সাংবাদিক, মোতাহার হোসেন, রিয়াজুল ইসলাম, পাঠকমেলার সভাপতি ও ফুলবাড়ী কলেজের প্রভাষক হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা আমিনুল হক, পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
অবিলম্বে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশের সাংবাদিকরা আর বসে থাকবে না, ফ্যাসিবাদদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি উচ্চারণ বক্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

