লালপুরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

লালপুরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পেছনের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সজীব কর্মকার (২৫)। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন