হবিগঞ্জের মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া ও নয়াপাড়া সায়হাম নগরের ডাক্তার কামরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ নিহত ও আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে নয়াপাড়া থেকে মাধবপুরে আসার পথে বেজুরা এলাকায় বালুভর্তি একেটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরো দুই যাত্রী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন চাকমা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

