ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক রয়েছেন দেবর। এ ঘটনায় আহত বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার বাচামারা ইউনিয়নে বাচামারা ফকিরপাড়া গ্রামে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত আমিনা বেগম (৩০) বাঁচামারা বাজার এলাকার কাপড় ব্যবসায়ী আব্দুস ছালামের (৪০) স্ত্রী ও তার দুই বছর বয়সি ছেলে আসলাম। এ ঘটনায় দেবর ইউসুফ আলী (৪০) জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় কাপড় ব্যবসায়ী ছালামও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি স্বপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে ঘটনার প্রকৃত কারণ, বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন