উন্নয়নের রাজনীতি সূচনা করেছিলেন শহীদ জিয়া: হাফিজ ইব্রাহিম

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

উন্নয়নের রাজনীতি সূচনা করেছিলেন শহীদ জিয়া: হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের এমপি মো. হাফিজ ইব্রাহিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তার স্বপ্ন ছিল সত্যিকারের একটি উন্নয়নের দেশ হিসেবে গড়ে তোলা।

বিজ্ঞাপন

শনিবার রাত ৮টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ডাকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই মহান নেতা চট্টগ্রামে একদল বিপথগামী সেনার হাতে জীবন দিয়ে শহীদ হন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, আলাউদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন