শ্রমিক দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দলের নাম নিয়ে কেউ যেন চাঁদাবাজি না করতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।
মঙ্গলবার পৌর বাস স্টেশনে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, বাংলাদেশ একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, একজন সৎ রাষ্ট্রপতি যার নামে আজও পর্যন্ত কেউ কোন দুর্নীতির আঙুল তুলতে পারেনি। শ্রমিক দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, দলের নাম নিয়ে কেউ যেন চাঁদাবাজি না করতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা, গুজব ছড়াচ্ছে। তারা যেন লেবাস পাল্টিয়ে আমাদের দলের কোন কমিটিতে আসতে না পারে।’
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরাম এর সহ সাধারণ সম্পাদক এড.মো. রোকনউদ্দিন মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া, কে,এম তোফাজ্জেল হোসেন সান্টু, জেলা শ্রমিক দলের সাধারণত সম্পাদক আকতার হোসেন খান, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, শিবচর পৌরসভা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক, মামুন গোমস্তা, মহিন বেপারী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন লপ্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

